নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া শুভকরদী এলাকায় পল্লী বিদ্যুতের লাইনম্যানদের গাফিলতির কারণে পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মা মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

প্রদ্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে বৃষ্টির সময় বজ্রপাতে বিদ্যুতের তার কলাগাছিয়া পুলিশ ফাড়ির পেছনের পুকুরে ছিড়ে পড়ে। খবর পেয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানরা ঘটনাস্থলে এসে বিদ্যুতের লাইন বন্ধ না করেই চলে যায়।

পরে সকাল সাড়ে ১১টার দিকে পুকুরে গোসল করতে এসে শুভকরদী এলাকার সেন্টু চন্দ্র ঘোষের স্ত্রী তৃষ্ণা রানী (৩০), তার শিশু কন্যা শাওন্তিকা (৪) এবং একই এলাকার কিতাবউদ্দিনের ছেলে মাসুদ মিয়া (৩৫) পুকুরে নেমে ঘটনাস্থলেই নিহত হন।

তাৎক্ষণিক এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

এমবি