পোকামাকড় দমনের নামে ফসলের মাঠে যে সব বালাইনাশক ব্যবহার করা হচ্ছে তা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ক্ষেতে বালাইনাশক ছিটানোর এক সপ্তাহ পর সবজি খাওয়ার নিয়ম থাকলেও কৃষক তা পরের দিনই তুলে বাজারে বিক্রি করছেন। ফলে শাক-সবজিতে কীটনাশকের বিষক্রিয়া মানবদেহে গুরতর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এইসব বিষাক্ত শাক-সবজি খেয়ে মানুষ হৃদরোগ, উচ্চ রক্তচাপ, প্যারালাইসিস, কিডনি, লিভার ও চোখ বেরিয়ে আসার মতো মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। তাই ভোক্তার স্বাস্থ্য, প্রাণবৈচিত্র্য ও পরিবেশ রাসায়নিক সার ও বিষমুক্ত জৈব চাষাবাদ সম্প্রসারণের আহবান জানিয়েছেন দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, কৃষিবিদ ও ভোক্তারা।
শাকসবজি, ফলমূলসহ সব ধরণের ফসল রোগ বালাইয়ের হাত থেকে রক্ষায় পরীক্ষামূলকভাবে রাসায়নিকমুক্ত নিকন ওয়াটার বা চার্জ ওয়াটার প্রযুক্তি ব্যবহার করছেন কৃষকরা। কুষ্টিয়ার ভেড়ামারায়, পাবনার ঈশ্বরদীতে, রাজশাহীর চাপাইনবাবগঞ্জে, নাটোরের পেশরাতে পরিবেশবান্ধব এই প্রযুক্তি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন কৃষক। ফসলে বিষাক্ত কিটনাশক ব্যবহারে ভোক্তার সাথে ক্ষতিগ্রস্ত হন কৃষকও। এ অবস্থার পরিত্রাণে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পুরোপুরি রাসায়নিকমুক্ত উপায়ে ফসল চাষাবাদ করেছেন কৃষক।
বে কনসোর্টিয়াম নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রথমবারের মতো কেমিক্যালমুক্ত নিকন ওয়াটার বা চার্জ ওয়াটার প্রযুক্তি উদ্ভাবন করেছে। বিষমুক্ত ও সাশ্রয়ী এই প্রযুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে কৃষি বিভাগও।
ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর মজিদ বলেন, শুধু পানি স্প্রে করে কৃষকরা যদি তার চাহিদা মত ভালো ফলন পায় তাহলে এটা অবশ্যই ভালো হবে। কারণ এখানে কোনো কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করা হচ্ছে না। পোকার আক্রমণ প্রতিরোধে ও বৈরি আবহাওয়া মোকাবেলায় চার্জ ওয়াটার প্রযুক্তি ফল ফসল চাষাবাদে কার্যকর জানিয়েছে কৃষি বিভাগ।
বে কনসোর্টিয়াম লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিঃ শাইখ আব্দুর রহিম বলেন, আমাদের এই প্রযুক্তি জার্মান বিজ্ঞানী দ্বারা উদ্ভাবিত। এই প্রযুক্তি পোকামাকড়, ছত্রাক, ব্যাকটেরিয়া প্রতিরোধক রাসায়নিক মুক্ত জল চিকিৎসা প্রযুক্তি যা সফলতার সাথে বিষমুক্ত ফসল উৎপাদন করে আসছে। আম, লিচু, পেয়ারা, পান, চা, তামাক সহ সবধরনের ফসল ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে ফল ও ফসলকে রক্ষা করে।
তিনি আরো জানান, এই পানি স্প্রে’র মাধ্যমে চমৎকার ফসলের রং, স্বাদ, আকার অক্ষুন্ন রেখে উৎপাদন করা সম্ভব। যে সমস্ত গাছে বিষ প্রয়োগ করা হয় তার থেকে ভালো ফসল উৎপাদন করা সম্ভব যা অনেক সাশ্রয়ী ও নিরাপদ।
এ লক্ষ্যে যোগাযোগের বিষয়ে তিনি জানান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কর্পোরেট অফিস: বাড়ী নং : ১১ (১ম ফ্লোর), রোড নং : ১৪, উত্তরা সেক্টর ১, ঢাকা ১২৩০, মোবাইল নং : ০১৭১১-৫৯২৫৫১।
মৌসুমি ফল আম ও লিচুতে বালাই প্রতিরোধে রাসায়নিকমুক্ত নিকন ওয়াটার বা চার্জ ওয়াটার প্রযুক্তির ব্যবহার বদলে দিয়েছে কৃষকের ধারণা।
এই প্রযুক্তি ব্যবহার করা কৃষকরা বলছেন, রাসায়নিকমুক্ত নিকন ওয়াটার বা চার্জ ওয়াটার ব্যবহার করে আমরা এখন বাইরের দেশে লিচু রপ্তানি করতে পারব। আমরা বুক উঁচু করে বলতে পারব, আমাদের ফসল সম্পূর্ণ রাসায়নিক মুক্ত।





