ভরা প্রজনন মৌসুমে লক্ষীপুরের মেঘানায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে লক্ষীপুরের মেঘনা নদীর মজু চৌধুরীর হাট এলাকা থেকে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করে।
লক্ষীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনীল চন্দ্র ঘোষ জানান, রাতে মেঘনা নদীতে কারেন্ট জাল দিয়ে স্থানীয় জেলেরা মাছ ধরছিলেন। খবর পেয়ে নদীতে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে জেলেরা জাল ফেলে দ্রুত পালিয়ে যান। এ সময় নদী থেকে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
গত ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন ডিমওয়ালা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকার এ নিষেধাজ্ঞা জারি করে। যে কারণে মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় কেউ আইন ভঙ্গ করলে জেল-জরিমানার বিধান রয়েছে।
জেইউ
জাতীয়
মেঘনায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
ভরা প্রজনন মৌসুমে লক্ষীপুরের মেঘানায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।





