জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পানিতে ডুবে মারা গেছে ২ শিশু। তারা হলো উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের উবায়দুল হকের মেয়ে সাদিয়া (৫) ও একই গ্রামের হাফিজুরের ছেলে কাউসার (৪)।
বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।
সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমত আলী জানান, শিশু সাদিয়া ও কাউসার খেলতে খেলতে বাড়ি সংলগ্ন একটি পুকুরে পড়ে ডুবে যায়।
খোঁজাখুঁজির প্রায় দেড় ঘণ্টা পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কেএইচ





