ঢাকা-রাজশাহী রেলপথের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে।
নিহতেরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার কোল গয়লা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মুক্তি খাতুন (২০) ও তার শিশু মেয়ে সাদিয়া (৭ মাস)।
বুধবার দুপুর ১টার দিকে সদর উপজেলার মুলিবাড়ী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জিআরপি পুলিশ ও স্থানীয়রা জানায়, সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে দ্রুতবেগে রেলক্রসিং পার হতে গেলে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে মা মুক্তি খাতুন ও মেয়ে সাদিয়া গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতলে নেওয়ার পথে দু'জনই মারা যায়।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক হায়দার আলী জানান, মুলিবাড়ী অনুমোদিত রেলক্রসিংয়ের গেট নামানো থাকলেও অটোরিকশা থেকে নেমে দ্রুতবেগে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কেএইচ





