জমিসংক্রান্ত বিরোধের জেরে ৭০ বছরের বেশি বয়সী জহুরুন নেছা নামে এক নারীকে রাস্তার ওপর ফেলে মারধর করার সময় তার ছেলেকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে ফরিদপুর শহরের আলীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক ওই ছেলের নাম বদরুল করিম ওরফে স্বপন (৩৫)।

স্থানীয়রা জানান, স্বপন প্রায়ই তার মায়ের গায়ে হাত তুলতেন। আজ সকালেও মাকে কিল-ঘুষি মারতে মারতে বাড়ির সামনে রাস্তার ওপর নিয়ে যান তিনি। সেখানেও কিল–ঘুষি মারতে থাকেন।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, সম্পত্তিসংক্রান্ত বিরোধের কারণে স্বপন প্রায়ই তার মায়ের ওপর অত্যাচার করতেন। সপ্তাহ খানেক আগে তার মা বিষয়টি কোতোয়ালি থানার পুলিশকে মৌখিকভাবে জানান।

আজ সকালে স্বপন তার মাকে রাস্তায় ফেলে নির্যাতন করছেন-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

এআই