রাজধানীর শ্যামপুর বটতলা বাজার এলাকায় একটি ভবনের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে সাজিদুর রহমান সাজিদ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

সাজিদের বাবার নাম আব্দুর রহমান। তারা বটলতলা বাজারের ১০৬/এ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন। আব্দুর রহমান জানান, দুপুরে খেলা করার সময় সাজিদ ওই ভবনে তিন তলার বারান্দা থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকাল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।

কেএইচ