ময়মনসিংহের গফরগাঁওয়ে মহর উদ্দিন (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মহর উদ্দিন উপজেলার নিগুয়ারি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।

সোমবার দিবাগত রাতে উপজেলার ডুবাইল নামাপাড়া স্থানে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাতে ডুবাইল নামাপাড়া স্থানে হামলা চালিয়ে মহর উদ্দিনের মাথায় ও পায়ে গুলি করে। পরে তাকে উদ্ধার করে গাজীপুরের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মহর উদ্দিনের।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

এআই