নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুইজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর সোয়া তিনটার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাথুরিয়া এলাকায় এঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার অফিসার ইন চার্জ (ওসি) মনিরুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর সোয়া তিনটার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাথুরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও অন্তত ৩০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে নিহত দু’জনের পরিচয় পাওয়া যায়নি।
কেএইচ





