চট্টগ্রামের হাটহাজারীতে হামজা ব্রিগেডের সদস্য সন্দেহে গ্রেফতার ৪ জনকে তিনদিনের রিমান্ডে নিয়েছে র্যাব-৭।
গত বৃহস্পতিবার র্যাবের এএসপি রুহুল আমিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মিনহাজের আদালতে হাজির করে তাদের পাঁচদিন করে রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে আজ সোমবার তাদের রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ডে নেয়া সদস্যরা হলেন- আব্দুর রহমান ইবনে আসাদুল্লাহ,হারুনার রশিদ, ইউসুফ ও মোস্তাকিম।
চট্টগ্রাম জেলা পিপি আবুল হাসেম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি জঙ্গি সন্দেহে তাদের গ্রেফতার করা হয়।
জেআই





