লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর রাত থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।

আটককৃতদের মধ্যে লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আকবর ও কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক রয়েছেন।

কমলনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) কবির আহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবদল নেতা রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনের দিন ভোটকেন্দ্রে হামলায় পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনাসহ চারটি মামলা রয়েছে। এছাড়া কমলনগরে পুলিশ হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি রফিক। গ্রেফতারকৃত রফিক দক্ষিণ চর মার্টিন গ্রামের আবুল কাসেমের ছেলে।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, নাশকতার আশঙ্কায় তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। অনেকের বিরুদ্ধে ভোটকেন্দ্রে হামলা ও ভাঙচুরের মামলা রয়েছে বলেও জানান তিনি।

কেএইচ