বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে গত সোমবার রাতে আনুমানিক ১২ টার দিকে খাবার অনুপযোগী নিন্মমানের ভারতীয় আড়াই টন চা পাতি আটক করেছে বিজিবি সদস্যরা।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্ণেল আরিফুল হক জানান, ভারত থেকে চোরাইপথে আসা বিপুল পরিমান চা পাতা পাচার হয়ে ঢাকায় যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা আমড়াখালি এলাকায় অভিযান চালিয়ে আড়াই টন নিন্মমানের চা পাতা আটক করা হয়।

আটক চা পাতার মূল্য ৫ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটককৃত চা পাতা বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেয়া হযেছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

এএস