খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বুদুংপাড়া নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে খাগড়াছড়ি গামী শান্তি পরিবহনেরর বাস খাদে পড়ে অন্তত ১১ জন যাত্রী আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় চট্রগ্রাম থেকে খাগড়াছড়িগামী শান্তি পরিবহণের বাসটি গুইমারা উপজেলার বুদংপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। গাড়ি নং (ঢাকা মেট্র-ব ১১-০৬৩১)
গুরুতর অবস্থায় ১জনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মাটিরাঙ্গা উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন, সেলিনা আক্তার(৩০), জোনাকী চাকমা (৪০), জয়নাল আবেদীন(৩৫) সূভাষ দাশ (৩৬), আব্দুল গণি(৫৪)। বাকি ৬ জনের নাম জানা যায়নি।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়ের উল হক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।
আবুবক্কর/এআই





