বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত পথে ভারতে যাওয়ার সময় বৃহস্পতিবার সকালে একটি বেদে শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটকরা হলো- নাটোরের সিংড়া থানার ওহাব আলী ছেলে সাপুড়িয়া সোলায়মান (৪৫), শাহাদৎ হোসেনের ছেলে হাজী খান (২৫), হারুনার রশিদের স্ত্রী জেসমিন (২২), আকলাসের স্ত্রী আজিমা বিবি (৪৫), সামসুল ইসলামের স্ত্রী লাজেরা বিবি (৪২), রহেন আলীর স্ত্রী নূর জাহান (৪১), নিজামের স্ত্রী জাহেলা (২৫), মোবায়ের হোসেনের স্ত্রী শাহেরা বিবি (২৩), শিশু হাবিবা (৭), জাহিদা (২), আরবি (৮), মনিতা (৯), রেহেনা (১৩), আলিরাজ (১৪), আলী খান (৭) ও ফতেমা (৭)।
পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী পুটখালী গ্রাম থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। দালালের মাধ্যমে কাজের উদ্দেশে তারা ভারতে যাচ্ছিলেন বলে জানায় আটকরা।
কেএইচ





