নিরাপত্তা বাড়াতে মহাসড়কের সিসি ক্যামেরা বসানো হচ্ছে। অপহরণ-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দিনে দুপুরে একের পর এক অপহরনের ঘটনা ঘটার পর, সাত খুনের আতঙ্কের নগরী খ্যাতে নারায়গঞ্জেই বসানো হয়েছে এসব ক্যামেরা।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সার্বিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখবে কর্তৃপক্ষ। মহাসড়কে যেন চুড়ি-ডাকাতি, অপহরন, ছিনতাই নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ উদ্যেগ।
সরেজমিন গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহসড়কের ঢাকা- নারায়গঞ্জ সাইনবোর্ড মোড়ে বসানো হয়েছে এসব সিসি ক্যামেরা। ।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘মহাসড়কের নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ঈদে মহাসড়কে দিয়ে চলাচলকারী যাত্রীরা যাতে ছিনতাইকারী বা ডাকাতের কবলে না পরে সেজন্যই এটি করা।’
নারায়ণগঞ্জ শহরের ভেতরে ইতোমধ্যে ১৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, সাইনবোর্ড এলাকাতেও ১৬ টি ক্যামেরা বসানো হবে। এই রুটে চলাচলকারী কোনো গাড়ীতে ছিনতাই বা ডাকাতি হলে আমরা অপরাধীকে সহজেই সনাক্ত করতে পারবো। আমাদের সেন্ট্রাল ক্যামেরায় অতি সহজেই এসব অপরাধ ধরা পরবে।
তিনি বলেন, ঈদের সময় ঢাকা-চট্টগ্রাম মহসড়কে অনেক দুর্ঘটনা ঘটে। এসব ঠেকাতেই নেওয়া হয়েছে এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। তাছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় নানা অনিয়ম হয় এগুলো যাতে নিয়ন্ত্রণে আনা যায় এসব বিষয়ও আমলে নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের এসপি বলেন, ঈদকে সামনে রেখে সিসি ক্যামেরা বসানো হলেও আমাদের টার্গেট থাকবে সারা বছরই যাতে এসব সড়ক ক্যামেরা নিয়ন্ত্রিত থাকে। কারণ এই সড়কে অনেক অপরাধ সংগঠিত হয়। তাই আমাদের এই চেষ্টা ঈদের পরেও অব্যহত থাকবে বলে আশাকরি।
মহাসড়কে সিসি ক্যামেরা বসানোর বিষয়ে রোর্ডস এন্ড হাইওয়ে ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন বলেন, ‘শুনেছি আইন শৃঙ্খলা বাহিনী সড়কের নিরাপত্তা বাড়াতে সিসি ক্যামেরা বসিয়েছে। এ উদ্যোগের ফলে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের নিরাপত্তা বাড়বে। ঈদের ঘরমুখী যাত্রীদের সেবা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যেগকে স্বাগত জানান প্রকৌশলী শাহবুদ্দিন।
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





