জামালপুরের মেলান্দহ উপজেলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উত্তর বালুরচর কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৫০)।
তবে পুলিশ সংঘর্ষে নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। পুলিশ বলছে, সংঘর্ষে নয় বরং ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এমবি





