ভোলার শিবপুর ইউনিয়নের ৪নং ওর্য়াডকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল উদ্দিন এই ঘোষণা দেন।

এই সময় ওয়ার্ডের শতাধিক কিশোর-কিশোরী, পুরুষ, মহিলা, ঈমাম, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে ওয়ার্ডে আর কোনো বাল্যবিবাহ না দেওয়ার শপথ নেন। ইউনিসেফের সহযোগিতায় কোস্ট ট্রাস্ট সিফরডি প্রকল্পের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বাল্য বিবাহ এক ধরনের অপসংস্কৃতি। এই অপসংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

তারা কোনো অবস্থাতেই মেয়েদের ১৮ বছর বয়সের আগে এবং ছেলেদের ২১ বছর বয়সের আগে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন।

এমকে