রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করে প্রচারপত্র বিতরণকালে ৯ সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে তাদের শাজাদপুর উপজেলা সদর থেকে আটক করা হয়।
আটককৃতরা এরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দেওয়ান তারটিয়া গ্রামের মনজেলার রহমানের ছেলে মাহফুজুর রহমান শামিন (৪৫), উল্লাপাড়া উপজেলার চর-সাতবাড়িয়া গ্রামের নুরুল আমিনের ছেলে শাহিন (২৬), তিনি বগুড়া আজিজুল হক কলেজের অনার্স শেষবর্ষের ছাত্র।
উল্লাপাড়ার ঝিকিড়া মহল্লার নুর ইসলামের ছেলে শাকিল আহম্মেদ (১৬), নাটোর জেলার গুরদাসপুরের পার-গুরুদাসপুর গ্রামের মোজাহার আলী ফকিরের ছেলে মতিউর রহমান (২৫), বগুড়ার শাহজাহানপুর উপজেলার কৈগারী গ্রামের আবদুল্লাহর ছেলে হারুন-অর-রশিদ (২৩), খানদার এলাকার খোন্দকার এমদাদুল হকের ছেলে খন্দকার মো. মোস্তাকিন (২৮), ঠনঠনিয়া শাহপাড়ার আসলাম ব্যাপারীর ছেলে ওমর ফারুক রিঙ্কু (২০), সুদিপাড়ার সাহেদ হোসেনের ছেলে শরিফ হোসেন ডলার (৩০) ও রহমান নগর এলাকার আলী আজগর কাজীর ছেলে মোজহাহদ কাজী (২৬)।
শাহজাদপুর থানার ওসি শাহাব উদ্দিন খলিফা জানান, ওই সংগঠনের সদস্যরা শাহজাদপুরে রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধীতা করে প্রচারপত্র বিলি করছিলেন। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে।
আগামী ৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রবীন্দ্রনাথের নামে প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা রয়েছে।
এএইচ





