বিপুল পরিমাণ উচ্চক্ষমতা সম্পন্ন বোমা, গ্রেনেড, বিস্ফোরকসহ ৪ জেএমবি সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র‍্যাব বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর কসাইবাজার এলাকা থেকে তাদের আটক করে। তবে আটকদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

র‍্যাব-এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকুসুদল আলম জানান, সহিংস কর্মকাণ্ডের উদ্দেশ্যে দক্ষিণ খান প্রেমবাগান মোল্লারটেক এলাকায় জেএমবি সদস্যরা আস্তানা গড়ে তুলেছিল। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে বিপুল পরিমাণ উচ্চক্ষমতা সম্পন্ন বোমা, গ্রেনেড, বিস্ফোরক ও বই উদ্ধার করা হয়েছে।

জেএ