উল্টোপথে (রং সাইড) চালাচলের দায়ে রাজধানীতে ৪০৯টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে এই মামলা দায়ের করা হয়।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এএসএম হাফিজুর রহমান।

তিনি জানান, উল্টোপথে যানবাহন চালানো পুরোপুরি বেআইনি। এতে যেমন একদিকে সৃষ্টি হয় যানযটের তেমনি এটি কখনও একজন সু-নাগরিকের পরিচয় বহন করে না। আর তাই উল্টোপথে যানবাহন চলাচল রোধে কঠোর অবস্থান নিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

 

এম এ