রাজধানীর শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় হাজী রমজান আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান আলী লালবাগ আব্দুল আজিজ লেনের ৩৯/১ নম্বর বাসায় থাকেন।

রমজান আলীর মেয়ের জামাই আব্দুল ছাত্তার জানান, সকালে তার শ্বশুর হাঁটতে বের হন। শাহবাগ মোড়ে আসলে একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত্ ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ জানান, গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এএইচ