বান্দরবানের রেইছা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি রিভলবারসহ ইদ্রিস (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকা থেকে বান্দরবানে প্রবেশ করার সময় রেইছা চেকপোস্টে যাত্রীদের তল্লাশি করে পুলিশ। এ সময় বাসের যাত্রী ইদ্রিসের ব্যাগ তল্লাশি করে একটি রিভলবার উদ্ধার করা হয়।
ইদ্রিসের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তিনি অস্ত্রটি বিক্রির জন্য বান্দরবানে নিয়ে আসছিল বলে জানা গেছে।
বান্দরবান সদর থানার উপপরিদর্শক এস এম মাহবুব বলেন, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।
কেএইচ





