রাজধানীর মোহাম্মদপুরে একটি নকল ওরস্যালাইন তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ স্যালাইন তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র্যা ব।
বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪টা ৩০ মিনিটে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় র্যা ব -২ এর একটি দল এই অভিযান চালায়। আটককৃত ওই দুই ব্যক্তি হলেন, পীর মোহাম্মদ বিশ্বাস (৬০) ও সামিউল আলম (৩৫)।
বিকাল সাড়ে ৫ টায় ঘটনাস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত তথ্যাদি উপস্থাপন করেন র্যারব-২ এর অপারেশন অফিসার রায়হান উদ্দীন খান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোহাম্মদপুর এলাকায় একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে বিপুল পরিমাণ নকল ওরস্যালাইন ও টেস্টি স্যালাইন তৈরি করছে।
এ সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের ৬৫/৫ নং জাফরাবাদ এলাকার একটি বাড়িতে র্যা ব-২ একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিপুল পরিমাণ নকল ওরস্যালাইন ও টেস্টি স্যালাইন তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে নকল ওরস্যালাইন ও টেস্টি স্যালাইন তৈরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।
র্যা ব-২ এর এই অপারেশন অফিসার আরও জানান, ওই বাড়িতে নকল ওরস্যালাইন ও টেস্টি স্যালাইন তৈরি হচ্ছিল। স্যালাইনগুলো তৈরির পর সেগুলোর গায়ে বিভিন্ন খ্যাতনামা কোম্পানি ও ব্র্যান্ডের নাম ব্যবহার করা হতো। যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে আটককৃতদের রাতেই পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
ঢাকা, জেইউ, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //এসআর
জাতীয়
রাজধানীতে নকল স্যালাইন তৈরির উপকরণ জব্দ, আটক ২
রাজধানীর মোহাম্মদপুরে একটি নকল ওরস্যালাইন তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ স্যালাইন তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র্যা ব।





