করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছোটন দেব (২৯) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

আজ (১৬ জুলাই) বৃহস্পতিবার ভোরে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

মৃত ছোটন চট্টগ্রামের চন্দনাইশ ধামদর হাটের বাতাজুড়ি গ্রামের সাধন দেবের ছেলে। তিনি কক্সবাজার ডিএসবিতে কর্মরত ছিলেন।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে করোনা পজিটিভ হয়ে গত ১০ জুন থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন ছোটন।

গত এক সপ্তাহ ধরে তিনি আইসিইউতে লাইফসাপোর্টে ছিলেন। একপর্যায়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে তিনি মারা যান।

এমবি