রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে উত্তরা পূর্ব থানার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
উত্তরা পূর্ব থানার এসআই আরাফাত জানান, বেপরোয়া গতির একটি বাস ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন আরোহীরা। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় জানা যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে।
বাসটিকে শনাক্ত করা হয়েছে। তবে চালক-হেলপারদের আটক করার চেষ্টা চলছে বলে জানান এসআই আরাফাত।
এমবি





