চট্টগ্রাম ইপিজেড এলাকায় প্রেসার অ্যাপারেলর্স নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন।
তিনি জানান, অভ্যন্তরীণ উৎস্য থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কারখানাটির ছয়তলা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ড ঘটে।
আগুনের সূত্রপাতের সঙ্গে সঙ্গেই অন্তত দুইশ’ শ্রমিককে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





