চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পষ্ট হয়ে দেবর-ভাবী দুজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার আমতলী উত্তর নাথ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-ওই এলাকার সুশীল নাথের মেঝ ছেলে প্রবাসী আশু নাথ (২৮) ও প্রবাসী বাসু নাথের স্ত্রী রিটা দেবী (৩০)।

তবে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এস আই আতিকুর রহমান খান এ ঘটনার ব্যাপারে পুলিশ অবগত নয় জানিয়ে বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবো।

স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় বাড়িতে মেইন সুইচ বন্ধ করে বৈদ্যুতিক কাজ করছিল আশুতোষ। এ সময় অসাবধানতাবশত তার মা বাড়ির আশেপাশের ঘরে বিদ্যুৎ জ্বলছে তাদের ঘরে মেইন সুইচ বন্ধ দেখে তা চালু করে দেন। সঙ্গে সঙ্গে আশুতোষ বিদ্যুস্পৃষ্ট হয়।

এ সময় তার পাশে থাকা ভাবি রিটা রাণী আশুতোষকে ছাড়ানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদেরকে লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করে।

জানা গেছে, নিহত রিটা দাশ ৩ সন্তানের জননী। তার স্বামী বিদেশে রয়েছেন। অপর দিকে নিহত আশুতোষ নাথ মাত্র মাসখানেক আগে বিয়ে করার উদ্দেশে দেশে আসেন। আগামী পহেলা বৈশাখ প্রবাসী আশু নাথের বিবাহের দিন ধার্য্য ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমই