বাংলাদেশি এক নারীকে ২ বছর পর বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

আজ সোমবার বিকাল সাড়ে ৪টার সময় ওই নারীকে ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যমে ফেরত আনা হয়।

জানা গেছে, ২ বছর আগে অবৈধ পথে ভারত গিয়ে কলকাতায় বাসা বাড়িতে কাজ করার সময় পুলিশ তাকে আটক করে জেলহাজতে পাঠায়।

পরে ‘লিলুয়া শেল্টার হোম’ নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখেন।দেশে ফিরে আসা নারীটি হলেন গাইবান্ধ জেলার সুন্দরগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামের শওকত আলীর স্ত্রী সালমা খাতুন (৫২)।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সমন্বয়ক মুহিত হোসেন জানান, দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিট’ আইনের মাধ্যমে সালমাকে দেশে ফেরত পাঠায় ভারত।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনরে ওসি ইকবাল আহম্মেদ জানান, ফেরত আসা বাংলাদেশি ওই নারীকে বেনাপোল পোর্ট থানায় দেওয়া হয়েছে।

কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি তাকে পরিবারের কাছে আজই বুঝিয়ে দেবেন।

নাসির/এমবি