প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরেও অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের সকালের নিয়োগের বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা বাতিল না করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ।

এতে চরম ক্ষোভ প্রকাশ করে পরীক্ষার্থীরা বলছেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিকেলের পরীক্ষা বাতিল করা হলে সকালের পরীক্ষা কেন বাতিল করা হবে না?

গতকাল শুক্রবার অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের বাছাইপর্বের পরীক্ষা ছিল। ২৬২টি পদের বিপরীতে দুই লাখেরও বেশি পরীক্ষার্থী থাকায় সকাল বিকেল দুই ভাগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সকাল ভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আরেক ভাগের পরীক্ষা ছিল বেলা সাড়ে ৩ টায়।

কর্তৃপক্ষ প্রথমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করে। পরে বেলা একটায় সিদ্ধান্ত জানায়, বিকেলের পরীক্ষা আর হবে না।

এমবি