জেলার সদর উপজেলার তিস্তা সড়ক সেতু এলাকায় মঙ্গলবার দুপুরে ট্রাক থেকে ২০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহফুজার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে পুলিশ।

পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৮ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ২০০ কেজি।

তবে এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

এমকে