সাভারে চার লাখ টাকাসহ এক ইটভাটা ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃত ওই ব্যবসায়ীর নাম ফজলুল হক (৪৫)। বাড়ি সাভারের নামা গেণ্ডা এলাকায়।
অপহৃত ব্যবসায়ী ফজলুল হকের ছেলে মঈন জানান, রোববার (২২ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে ব্যবসার কাজের জন্য সাভারের থানা বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন একটি ব্যাংক থেকে চার লাখ টাকা তোলেন বাবা। টাকা নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার পর দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। এরপর বাবার সঙ্গে থাকা মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন মঈন।
ব্যবসায়ী অপহরণ হওয়ার বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।
ইআর





