গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সদরে নুনিয়াগাড়ী গ্রামের পিতা মৃত মজিদ মিয়ার পুত্র মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আশিকুর (৩০) গ্রেফতার করে পলাশবাড়ী থানা পুলিশ।
আজ বুধবার বিকালে গোপন সংবাদের ভিক্তিতে এ এস আই রুবেল ও এ এস আই সুমন ও সঙ্গীয় ফোর্স নুনিয়াগাড়ী নিজবাড়ী হতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আশিকুর গ্রেফতার করে।
পলাশবাড়ী থানার ওসি তদন্ত নবিউল ইসলাম জানান, আশিকুর মমাদক মামলায় ২ বছরে সাজাপ্রাপ্ত আসামী সে দীর্ঘদিন হয় পলাতক ছিলো মঙ্গলবার গোপন সংবাদে নুনিয়াগাড়ী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পলাতক সাজা প্রাপ্ত আসামী আশিকুর জেলা হাজতে প্রেরণ করা হবে।
রুবেল/এমবি





