যশোরের শার্শায় ৫শ বিদ্যুৎ লাইন ৫কোটি টাকা ব্যায়ে সাইক্লোন সেন্টার ও ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নত ভবনের উদ্ভোধন করা হয়েছে।
উদ্ভোধন করেন যশোর ১শার্শা থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। সাইক্লোন সেন্টার,উন্নত শিক্ষাভবন সহ বিদ্যুৎ সংযোগ পেয়ে বেজায় খুশি শার্শার মানুষ। দীর্ঘ দিনের দাবী পূরন হলো শার্শা বাসির।
স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৪৪ বছর পর বিদ্যুতের আলোয় আলোকিত হলো শার্শার নাভারন, কায়বা চালিতা বাড়ীয়ার ৫শ পরিবার। ডিজিটাল যুগেও ওরা ছিল অন্ধকারে।
জাতীয় স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন সুইজ টিপে কায়বা ২২৮টি,নাভারনে ১৭০টি,কায়বা ধানতাড়া গ্রামের ৫০টি পাচকায়বা ৫৩টি সহ ৫শ পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে বিদ্যুত সংযোগের উদ্ভোধন করেন।
২ কোটি ৫০লাখ টাকা ব্যায়ে কায়বায় সাইক্লোন সেন্টার(বন্যা দুর্গতদের) জন্য নির্মিত আশ্রয় কেন্ত্র, ৫৬ লাখ লাখ টাকা ব্যায়ে পাচ কায়বা প্রাইমারী স্কুলের উন্নত ভবন,নাভারন রেলষ্টেশন সড়ক সহ প্রায় দেড় কোটি ব্যয়ে কায়বা ইউনিয়নের আরো তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভোধন করা হযেছে।
মঙ্গলবার দুপুরে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, বিশেষ অতিথি হিসোবে উপস্থিত ছিলেন,যশোর পল্লী বিদ্যুত সমিতি-১শার্শা ডিজিএম মনোয়ারুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু,উপজেলা আওযামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজামান,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,সদর ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন,বাগআচড়া ই্উপি চেয়ারম্যান ইলিয়াজ কবির বকুল,চেয়ারম্যান আব্দুর রশিদ,প্রমুখ।
শেখ আফিল উদ্দিন (এমপি) বলেন,বর্তমান সরকার গ্রামের প্রতিটি ঘরে সহ দক্ষিন পশ্চিমাঞ্চালের ২১ জেলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে কাজ করে যাচ্ছে। বিদ্যুত পেল আলো বঞ্চিত মানুষেরা। ২০১৮সালের মধ্যে সবঘরে বিদ্যুৎ পৌছে যাবে। বিদ্যুতের আলোয় লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হবে সন্তানেরা আশা করেন তিনি।
এসএইচ





