নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ২ যুবকরা হলেন আরমান (২১) ও সোহাগ (২২) ।
মঙ্গলবার দুপুর ১টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হওয়া আরমান আরামবাগ এলাকার আওলাদ হোসেনের ছেলে ও সোহাগ একই এলাকার মফিজুল ইসলামের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ জানান, মঙ্গলবার দুপুরে অস্ত্র নিয়ে মহানগরের আরামবাগ এলাকায় মহড়া দিচ্ছিলেন। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।
তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ওই থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ সরাফত উল্লাহ বলেন, জানান, আরমান ও সোহাগের বিরুদ্ধে থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এসএইচ





