এনএসআই ও মানবাধিকার কর্মী পরিচয়দানকারী দুই যুবককে আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলেন- সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চকআলমপুর মিয়াপাড়া গ্রামের ইসতিয়াক আহমেদ ও চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলার রাসেল জাহান (২৯)।
মঙ্গলবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প কমান্ডার কামরুজ্জামান পাভেল জানান, ইসতিয়াক আহমেদ নিজেকে এনএসআই ও রাসেল জাহান মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এছাড়া রাতে র্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১৪টি তাজা ককটেল উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ককটেলগুলো হরতালে নাশকতার জন্য লুকিয়ে রাখা হয়েছিল।
জেআই





