বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, আমরা ৯৯৯ নম্বরের মাধ্যমে কয়েক কোটি কল রিসিভ করেছি। এর মধ্যে গত দুই বছরে ৫৮ লাখ মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি।
আজ বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ফতুল্লার পঞ্চবটীতে কমিউনিটি ব্যাংক পঞ্চবটি শাখার উদ্বোধন' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য প্রদান করেন।
আমাদের প্রতিটি ডেস্ক সার্বক্ষণিক ব্যস্ত থাকে। সেখানে কর্মরতরা সবাই কলের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করে থাকেন।
এসময় তিনি বলেন: বর্তমানে একশ’টি কল সেন্টারের মাধ্যমে সারাদেশের জনগণকে চব্বিশ ঘণ্টা এই সেবা দেয়া হচ্ছে। সেবার মান আরো উন্নত করতে শীঘ্রই পাঁচশ’ কল সেন্টার স্থাপনের প্রক্রিয়া চলছে।
মাদক ও জঙ্গিবাদ প্রসঙ্গে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন: পুলিশ দেশ থেকে সন্ত্রাস এবং জঙ্গিবাদ নির্মূল করেছে। মাদককেও নির্মূল করা হবে। তবে পুলিশের পক্ষে একা মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য পারিবাবরিক সচেনতা সৃষ্টি করতে হবে।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি ড. মইনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসিউল হক চৌধুরী, বিকেএমইএ’র সাবেক সভাপতি ফজলুল হক এবং বর্তমান নিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম।
এর আগে পুলিশ লাইনসে জেলা পুলিশের পক্ষ থেকে আইজিপিকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়।
এএস





