অস্ত্রের মুখে গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধির কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর ১২টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রামীণফোন সংশ্লিষ্ট সূত্র জানায়, বিক্রয় প্রতিনিধি আরশেদ বিভিন্ন মার্কেট থেকে কালেকশন করে মোটরসাইকেল যোগে ঈশ্বরদী বাজারে ফিরছিলেন। লক্ষ্মীকুণ্ডা এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে অস্ত্রের মুখে নগদ প্রায় ৩ লাখ টাকা ও লক্ষাধিক টাকার রিচার্জ কার্ড ছিনিয়ে নিয়ে যায়।

ঈশ্বরদী থানার অফিসার ইন চার্জ (ওসি) বিমান কুমার দাশ ঘটনার সত্যতা স্বীকার করলেও ছিনতাইয়ের টাকা ও রিচার্জ কার্ডের সঠিক পরিমাণ জানাতে পারেননি।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ