অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে গেছে। তবে, ডোবায় পানি কম থাকায় সবাই বাস থেকে বের হতে পেরেছেন। সামান্য আহত হয়েছেন ৫ যাত্রী।

শুক্রবার বিকাল ৩টার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাংগাইর বাজার এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কান্তা পরিবহনের একটি বাস গাংগাইর বাজার পার হওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারান।

এতে বাসটি মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়। ডোবায় পানি কম থাকায় যাত্রীরা দ্রুতই বাস থেকে বের হন।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এসকে তুহিন জানান, এ দুর্ঘটনায় ৫/৬ জন যাত্রী আহত হয়েছেন।

এআর