রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ১,০০০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।
শনিবার সকালে সোয়া ১০টার দিকে তাকে আটক করা হয়।
কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, আনোয়ারকে পুলিশের সন্দেহ হলে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আনোয়ার চট্টগ্রাম থেকে সকালে ঢাকায় এসেছে বলেও জানান তিনি।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





