‘মানুষ দৃষ্টিহীন বলেই অন্ধ নয়, মানুষ মূলত প্রজ্ঞাহীন বলেই অন্ধ’ এই স্লোগানকে সামনে রেখে ষষ্ঠ বারের মতো বাঙালির প্রাণের বইমেলায় অংশ নিয়েছে ‘স্পর্শ ব্রেইল প্রকাশনা’।
মেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে নজরুল মঞ্চের ঠিক উত্তর পশ্চিম দিকে অবস্থিত এই স্টলে মূলত দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বই রাখা আছে। মেলায় আগত দৃষ্টি প্রতিবন্ধীরা স্টলে বসে পড়ারও সুযোগ পাচ্ছেন।
এবারের বই মেলা শুরুর তৃতীয় দিন অর্থাৎ বুধবার অন্যান্য স্টলের মতো এই স্টলের সামনে উৎসুক দর্শনার্থীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে।
‘আগে মেলায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কোন বই ছিল না। ২০০৯ সাল থেকে ইতিমধ্যে ব্রেইল প্রকাশনায় উল্লেখযোগ্য ভুমিকা রাখতে সক্ষম হয়েছে।
দৃষ্টি প্রতিবন্ধীরাও পড়তে জানেন আর সকল পড়ুয়া মানুষদের মতো তারাও জ্ঞান আহরণ করতে ভালবাসেন।আপনার আমার সকলের মতো তারাও খুঁজে প্রিয় লেখকের বই। ’
এবারে এখন পর্যন্ত দৃষ্টিহীনদের জন্য নতুন নয়টি বই এসেছে। এর মধ্যে সৈয়দ শামসুল হকের লেখা ‘বঙ্গবন্ধুর বীর গাঁথা’ বইটি প্রবাংলা একাডেমির সহায়তায় প্রকাশ করেছে ‘স্পর্শ ব্রেইল প্রকাশনা’।
ব্রেইল পদ্ধতি হলো দৃষ্টিহীনদের শিক্ষাদানের একটি বিশেষ পদ্ধতি। এতে ছয়টি উঁচু বিন্দুকে বিভিন্নভাবে সাজিয়ে অক্ষর,সংখ্যা প্রভৃতি প্রকাশ করা হয়। একটি বিশেষ ছিদ্রযুক্ত ধাতব পাত অথবা টাইপরাইচার ব্যবহার করে ব্রেইল পদ্ধতিতে লেখা যায়। আঙ্গুলের স্পর্শ অনুভূতি ব্যবহার করে পড়তে হয়।
এবার বইমেলায় ‘স্পর্শ ব্রেইল প্রকাশনা’র নতুন বইগুলো হলো সৈয়দ শামসুল হকের ‘বঙ্গবন্ধুর বীর গাঁথা’, মোস্তফা জব্বারের ‘বিজয় পতাকা’, লুৎফর রহমান রিটনের ‘লিলি পুটের ছোট ভাই’, নাজিয়া জাবীনের ‘কনি বনি মনি’, কিশোর কিশোরীদের স্বাস্থ্যতথ্য, আমার প্রিয় নবী, আইরীন সুলতানার ‘৭১ দেখব বলে অডিও সিডি’, ছড়ার অডিও বই ।
এমই





