যশোর-বেনাপোল সড়কের নতুন হাট এলাকায় ভারত থেকে অবৈধ পথে আসা বিটলবন ও ফিটকিরিসহ ২টি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

কাভার্ডভ্যান দু’টি থেকে ৪ হাজার ৫৩০ কেজি বিটলবন ও ১৪ হাজার ৫৫০ কেজি ফিটকিরি জব্দ করে বিজিবি সদস্যরা। এসময় কোন চোরাচালানীকে আটক করা সম্ভব হয়নি।  

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নায়েব সুবেদার মো. আব্দুল মালেক এর নেতৃত্বে নতুন হাট নামক স্থানে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারত থেকে আমাদানি পণ্যের আড়ালে অবৈধভাবে নিয়ে আসা ৫৪৩০ কেজি বিটলবন এবং ১৪৫৫০ কেজি ফিটকিরিসহ ২টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

জব্দকৃত মালামালসহ কাভার্ড দু’টি যশোর কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে বলে জানান সেলিম রেজা।

নাছির/এমবি