আড়ম্ভর পূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঠাকুরগাঁও চিনি কলের আখ মাড়াই শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিক ভাবে চলতি মৌসুমের আখ মাড়াই উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী প্রমুখ।

২০১৬-২০১৭ মৌসুমে ১লাখ ১০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৭ হাজার ৬শ চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে জনিয়েছে চিনি কল কর্তৃপক্ষ।

পারভেজ/জারিফ