রাজধানীসহ সারা দেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির মধ্যে বিদেশে ব্যক্তিগত সফরে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বুধবার মধ্যরাতে দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে তার ফেরার কথা ছিল ৪ আগস্ট।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে সকালে মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য একশ’ শয্যার একটি নতুন ওয়ার্ড উদ্বোধন করেন মন্ত্রী।

ডেঙ্গু পরিস্থিতি জটিল হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আর এ সংকটের মাঝেই ২৮ জুলাই সপরিবারে ব্যক্তিগত সফরে মালয়েশিয়ায় যান স্বাস্থ্যমন্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর।

এএস