সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু আকাশ বাহিনীর প্রধানসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় ১৭টি দেশী-বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার সকাল ৭টার দিকে চাঁদপাই রেঞ্জের তাম্বোল বুনিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বনদস্যু আকাশ বাহিনীর প্রধান আকাশ (৪০), সদস্য ফরিদ (৪৫)।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, র্যাবের নিয়মিত টহলের সময় সন্দেহভাজন কিছু লোককে দেখে এগিয়ে গেলে বনদস্যুরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
প্রায় আধা ঘণ্টা গোলাগুলির পর র্যাব অভিযান চালিয়ে বনদস্যু আকাশ বাহিনীর প্রধান ও সদস্যর লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ১৭টি দেশী-বিদেশী অস্ত্র ও ৪৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লাশগুলো মংলা থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এআই





