এবার মেয়ের প্রেমিকের হাতে খুন হয়েছেন তার মা কহিনূর বেগম (৩৫)। রাজধানীর ভাটারায় এ হত্যাকাণ্ড ঘটে। ঘাতকের নাম সাইফুল ইসলাম (২৫)।  
মালয়েশিয়া প্রবাসী ইউনূচ আলীর স্ত্রী কোহিনূর বেগম মেয়ে শারমিন ও দুই ছেলেকে নিয়ে ভাটারার খিলবাড়িরটেকের এক বাড়িতে ভাড়া থাকতেন। তাদের পাশে ১০৮৭ নম্বর বাসায় সাইফুল ইসলাম নামের এক যুবক ভাড়া থাকতেন। সে ভ্যানে করে কাপড় বিক্রি করে। শারমিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত সোমবার রাত সাড়ে ১০টায় শারমিন পালিয়ে যায়। মা কোহিনূর বেগম মেয়েকে খুঁজতে সাইফুলের বাসায় যায়। তিনি সাইফুলকে বুঝানোর চেষ্টা করেন মেয়ের বাবা দেশে ফিরলে তাদের বিয়ে দেওয়া হবে।
এ সময় সাইফুলের সঙ্গে কোহিনূরের কাটাকাটি হয়। একপর্যায় সাইফুল ইট দিয়ে কোহিনূরের মাথায় আঘাত করে। বুধবার সকালে সাড়ে ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই বাসায় তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই সাইফুল পরিবারসহ পলাতক রয়েছেন। শারমিনকেও খুঁজে পাওয়া যায়নি। জহিরুল জানান,শারমিন অষ্টম শ্রেণিতে পড়ে। নিহতের বাবার বাড়ি পটুয়াখালী এবং স্বামীর বাড়ি ফরিদপুর। এই ঘটনায় কোহিনূরের ভাই বাদী হয়ে ভাটারা থানায় মামলা দায়ের করেছেন।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]