ফেনীর সোনাগাজীতে যুবলীগ নেতা ছেরাজুল হক ওরফে গুরা মিয়াকে গ্রেফতার করছে পুলিশ।শনিবার সকালে উপজেলার মঙ্গলকান্দির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার হয়।এসময় তার কাছ থেকে একটি এলজি, একটি কাতুর্জ ও ৫৪ পিচ ইয়াবা উদ্ধার করে।

পুলিশ জানায়, ওই দিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মঙ্গলকান্দি ইউনিয়নের যুবলীগের নেতা ছেরাজুল হক প্রকাশ গুরা মিয়াকে গ্রেফতার করে।এসময় তার কাছ থেকে একটি এলজি, একটি কাতুর্জ ও ৫৪ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।ছেরাজুল হক প্রকাশ গুরা মিয়া উপজেলার লক্ষীপুর গ্রামের ফকির আহম্মদের ছেলে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির জানান, একাধিক মামলার আসামী ছেরাজুল হক ওরফে গুরা মিয়াকে নেশাগ্রস্থ অবস্থায় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। 

মাসুম/নাজিব