সাবেক ছিটমহল থেকে মুক্ত হওয়ার পর এবারই প্রথম কুড়িগ্রামের দাসিয়ার ছড়ায় বিজয় দিবস উদযাপন করছেন বিভিন্ন গ্রামের মানুষ।

এ উপলক্ষে চলছে পাড়ায় পাড়ায় উৎসব। সকাল আটটা থেকে শুরু হয় উৎসব উদযাপন। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবস উদযাপন।

বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে যাচ্ছেন কামালপুর গ্রামের মানুষ। জাতীয় পতাকা হাতে কোমলমতি শিশুদের উল্লাস।


বিজয় মিছিল নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে ফুলেল শ্রদ্ধা জানাতে যাচ্ছে শিশুরা। বিজয় মিছিল নিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে শহীদদের শ্রদ্ধা জানাতে যাচ্ছেন গ্রামবাসী।

নতুনভাবে নির্মিত স্কুল থেকে শিশুরা যাচ্ছে শহীদ মিনারের দিকে। নিজেদের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন গ্রামবাসী।

এমএ