গত বছর ২২ শে জানুয়ারী ঢাকার কুড়িল ফ্লাই ওভার থেকে ৫ দিনে ২৭ টন আবর্জনা পরিস্কার করার মাধ্যমে "Repair Bangladesh" নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি কাজ শুরু করেছিল।

গত এক বছরে সারা দেশে তাদের সদস্য সংখ্যা ৬০০ অতিক্রম করেছে। ঢাকা , চট্টগ্রাম ও নরসিংদীতে নানাবিধ কাজ করতে চেস্টা করেছে সংগঠনটি। শত শত কলেজ /বিশ্ববিদ্যালয়ের তরুন শিক্ষার্থীগন "Repair Bangladesh" সদস্য হয়ে গত ১ বছর একসাথে কাজ করেছে। তাঁদের কাজকে উৎসাহিত করার জন্য বিভিন্ন মিডিয়াতে প্রচার করেছি ইচ্ছাকৃতভাবেই যেন অন্যরাও উৎসাহিত হয়। সমাজের অনেক মানুষ আমাদের সহায়তা করে যাচ্ছেন।

১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাই একটু একত্রিত হয় আনন্দ করতে চায় এবং অন্যদের সাথে তাঁদের করা কাজ গুলোর অভিজ্ঞতা ভাগাভাগি করতে চায়। এ জন্য "Repair Bangladesh" আগামী ২২ জানুয়ারী রোববার বিকাল ৪টায় চট্টগ্রামের " শিল্পকলা একাডেমী" এর মুক্তমঞ্চে তার ১ম জন্মদিন পালন করবে। একই সাথে আমরা চট্টগ্রামের বিভিন্ন সমাজিক সংগঠনের মধ্য থেকে প্রায় ১৮ টি সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছি।

তাঁদেরকে পুরস্কৃত করবো তাঁদের সামাজিক কাজের জন্য। আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।

এছাড়া নগরীর অনেক শিল্পপতি এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে তরুন প্রজন্মকেও তাঁদের জীবনের সাফল্যের পিছনে যে কঠোর পরিশ্রম ছিল তার কথা বলবেন । আপনিও বন্ধুসহ আমন্ত্রিত। আসুন আমাদের সন্তানদের মনে মানবিক গুণাবলী সৃষ্টি করি। তাঁরাই একদিন সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।

মাসুম