কুষ্টিয়ার দৌলতপুরে বাসচাপায় আমিনুল ইসলাম সাকিল (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরআগে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিল উপজেলার ফিলিপনগর মন্ডলপাড়া গ্রামের আইনাল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাকিল কল্যানপুর এলাকায় একটি দোয়া মাহফিলে যাওয়ার সময় কুষ্টিয়া-প্রাগপুর সড়কের কল্যাণপুরে ফাতেমা পরিবহন নামে একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
এমআইএস





