গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল ১১টায় তাঁরা তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ নেন।
বিধি অনুযায়ী মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাউন্সিলরদের স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শপথ বাক্য পাঠ করান।
গত ২৬ জুন এই সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে চার লাখ ১০ ভোট পেয়ে জয়ী হন। এ সিটিতে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট দিয়েছেন ভোটাররা।





